ঢাকাশনিবার , ১৬ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কালীগঞ্জে ঝাল ক্ষেত থেকে তরুনীর লাশ উদ্ধার

admin
সেপ্টেম্বর ১৬, ২০১৭ ১১:৩২ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি 

ঝিনাইদহের কালীগঞ্জে ১৯ বছরের এক তরুীর লাশ উদ্ধারের ১ দিন পরও পরিচয় মিলেনি। নিহত তরুনীর বুকে আগুনে লোহার ছেকা সহ আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের প্রাথমিক ধারনা কে বা কারা তাকে নির্ষাতনের পর গলায় উড়না পেচিয়ে হত্যা শেষে এখানে ফেলে রেখে গেছে।
উল্লেখ্য গত শুক্রবার বিকালে পুলিশ উপজেলার কাষ্টভাঙ্গা ইউনিয়নের ঝনঝনিয়া গ্রামের মাঠের একটি ঝাল ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে।
কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) আতিকুর রহমান জানান, শুক্রবার বিকালে ঝনঝনিয়া গ্রামের একটি ঝাল ক্ষেতে অজ্ঞাত তরুনীর লাশটি পাওয়া যায়। এ সময় তার গলাতে ওড়না পেচানো ছিল। পুলিশের প্রাথমিক ধারণা কে বা কারা তাকে অন্য কোন স্থান থেকে ধরে এনে হত্যা শেষে ফেলে রেখে যেতে পারে। তবে যুবতীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে কি না, তা ময়নাতদন্তের পরই নিশ্চিত করে বলতে পারবে । পুলিশ জানায়, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

স/মা