ঢাকাসোমবার , ১৩ নভেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কালীগঞ্জে কলেজ থেকে বোমা ২টি উদ্ধার

admin
নভেম্বর ১৩, ২০১৭ ৭:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

কালীগঞ্জে কলেজ থেকে বোমা ২টি উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মাহাতাব উদ্দিন কলেজ প্রাঙ্গণ থেকে ২টি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে কলেজের বিজ্ঞান ভবনের পাশ থেকে বস্তু দুটি উদ্ধার করা হয়। কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, কলেজের বিভিন্ন রুম পরিষ্কার করার সময় পরিচ্ছন্ন কর্মীরা ময়লা ফেলতে বিজ্ঞান ভবনের পিছনে গেলে সেখানে ২টি কৌটা লাল টেপ দিয়ে মোড়ানো দেখে। পরে বস্তু দুটি বোমা ভেবে বালতির পানিতে ভিজিয়ে রাখে। পরে কালীগঞ্জ থানা পুলিশকে খবর দিলে তারা এসে বোমা সদৃশ্য বস্তু দুটি নিয়ে যায়। লাল টেপ দিয়ে মোড়ানো বস্তু দুইটি বোমা নয়। তারপরও পরীক্ষা করে দেখা হবে বলে জানান ওসি।

স/মা