ঢাকাসোমবার , ৬ মে ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কালীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

admin
মে ৬, ২০১৯ ৬:২৯ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি॥ 
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারফা গ্রাম থেকে ৭৭ পিচ ইয়াবাসহ অজয় কুমার বিশ্বাস (৬৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। রোববার রাতে তাকে আটক করা হয়। আটককৃত অজয় কুমার বিশ্বাস উপজেলার পাঁচ কাহুনিয়া গ্রামের মৃত নগেন্দ্রনাথের ছেলে।

র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে বারফা এলাকায় মাদক ব্যবসায়ীরা মাদক ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালায় তারা। এসময় ৭৭ পিচ ইয়াবাসহ অজয় কুমার বিশ্বাসকে আটক করা হয়। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল বলে জানিয়েছে র‌্যাব।

স/এষ্