ঢাকাবৃহস্পতিবার , ২৪ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কালীগঞ্জের স্কুলে মোবাইল রিজাল্টিংয়ের উদ্বোধন

admin
আগস্ট ২৪, ২০১৭ ৯:২২ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি॥ 
ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে ঝিনাইদহের কালীগঞ্জের হাট বারবাজার মাধ্যমিক বিদ্যালয় অনলাইনে এবং অভিভাবকদের এসএমএস প্রদানের মাধ্যমে মোবাইল রিজাল্টিংয়ের উদ্বোধন করেছে। বৃহস্পতিবার মোবাইল রিজাল্টিং পদ্ধতির উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার। সে সময় তিনি বিদ্যালয়ের সৌর বিদ্যুৎ, আধুনিক ডিজিটাল সু-সজ্জিত পাঠাগার, প্রাইভেট ও কোচিং বানিজ্য রোধ কল্পে শিক্ষার্থীদের বিষয় ভিত্তিক (ইংরেজি, গণিত, বিজ্ঞান) ৬ দিনের আন্তঃহাউজ প্রশিক্ষণেরও উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, বারবাজার পুলিশ ক্যাম্পের এএসআই আজহারুল ইসলাম,বিশিষ্ট ব্যবসায়ী শফিয়ার রহমান শফিসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি আনার বলেন, অনলাইন এবং এসএমএস প্রদানের মাধ্যমে মোবাইল রিজাল্টিং অভিভাবক, শিক্ষার্থী এবং শিক্ষকরা লেখাপড়ার বিষয়ে অধিক সচেতন হবেন। তিনি আরো বলেন, ডিজিটালাইজড শিক্ষা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছোঁয়া লেগেছে। তার মধ্যে হাট বারবাজার মাধ্যমিক বিদ্যালয় গত ২২ এপ্রিল খুলনা বিভাগের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি পেয়েছে। অনুষ্ঠানটিতে কারিগরি সহযোগিতা প্রদান করেন অন জিরো বিডি লিমিটেড।

স/এষ্