ঢাকাশনিবার , ১৮ নভেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কালীগঞ্জের মহেশ্বরচাঁদায় সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে জনসচেতনতা

admin
নভেম্বর ১৮, ২০১৭ ৯:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

কালীগঞ্জের মহেশ্বরচাঁদায় সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে
জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভা

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জের মহেশ্বরচাঁদায় সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলার মহেশ্বরচাঁদায় কার্ড মহিলা সমিতির অফিস কক্ষে সমাজ উন্নয়ন কর্মী ও কেঁচোসার উৎপাদন উদ্যোক্তা মর্জিনা বেগমের অর্থায়নে ও আয়োজনে সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জিনিয়াস সাইন্স ক্লাব, ডিভিডি সাইন্স ক্লাব ও এলাকার নারী পুরুষদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জিনিয়াস সাইন্স ক্লাবের আশিকুর ইসলাম আবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিভিডি সাইন্স ক্লাবের সভাপতি মোস্তফা ইবনে মাসুদ।
প্রধান বক্তা মর্জিনা বেগম বলেন, সামাজিক অবক্ষয়ের কারণে আজ স্বামী-স্ত্রী, ভাই-ভাই, পিতা-সন্তানের মধ্যে সম্পর্কের অবনতি, রাজনীতিতে হানাহানি, খুন, ধর্ষণ, হামলা-মামলা সহ সর্বক্ষেত্রেই অশান্তি বিরাজমান। এর হাত থেকে বাঁচতে হলে আমাদের পারিবারিক, সামাজিক ও গ্রাম্য আদালত গঠন করতে হবে। কোন বিরোধ সৃষ্টি হলে আদালতের মাধ্যমে তা দ্রুত নিরসনের ব্যবস্থা নিতে হবে। কমপক্ষে মাসে দু’বার এক জায়গায় বসতে হবে। নিজেদের মধ্যে সম্পর্ক উন্নতির জন্য যা কিছু করার তা করতে হবে। ধর্মীয় অনুশাসনে নিজেদের জীবন গড়তে হবে।

স/মা