ঢাকাবুধবার , ২০ মার্চ ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কালীগঞ্জের ভুষণ স্কুলে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত


মার্চ ২০, ২০১৯ ১:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহের কালীগঞ্জের সরকারি নলডাঙ্গা ভুষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে অতিথিদের চোখ বেঁধে হাড়ি ভাঙ্গার মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ এসব অনুষ্ঠানের আয়োজন করে। সরকারি নলডাঙ্গা ভুষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নবনির্বাচিত পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ, জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল, কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আনিসুর রহমান মিঠু মালিথা প্রমুখ। শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।

স/রর