কালীগঞ্জ সন্তান শাহীনুর
বিসিএস শিক্ষা ক্যাডারে নির্বাচিত
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বলরামপুর গ্রামের দরিদ্র পরিবারের সন্তান শাহীনুর রহমান ৩৬ তম বিসিএস এ শিক্ষা ক্যাডারে চুড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। তার পিতার নাম শহীদুল ইসলাম ও মাতা গৃহিনী পরিছন নেছা। শাহীনুর স্থানীয় গোপালপুর প্রাথমিক বিদ্যালয়, গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়, কালীগঞ্জ শহীদ নূর আলী কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখা পড়া করেন। ৫ম শ্রেণী থেকে সকল পরীক্ষায় সে মেধার কৃতিত্ব রাখে। শাহীনুরের পিতা-মাতা সন্তানের জন্য সকলের দোয়া কামনা করেছেন।
স/মা

