ঢাকাবুধবার , ১৫ মার্চ ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কালভার্টের সংযোগ সড়কে মাটি নেই, চরম দুর্ভোগে রাজাপুরের কয়েক হাজার মানুষ

admin
মার্চ ১৫, ২০১৭ ৩:০৮ অপরাহ্ণ
Link Copied!

খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুরের উত্তর-পুর্ব ছোট কৈবর্তখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কালভার্টের সংযোগ সড়কে মাটি না থাকায় এলাকাবাসী সংযোগ সড়কে কলাগাছ দিয়ে চলাচল করছে এবং ওই কালভার্ট সংশ্লিষ্ট সড়কটি কাঁচা থাকায় তিন গ্রামের দুই স্কুলের শিক্ষার্থীসহ দুই সহস্রাধিক মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ছোট কৈবর্তখালি গ্রামের বাসিন্দা মোঃ আলি হোসেন আকন, মোঃ জসিম উদ্দিন আকন, মোঃ নুরুল হক আকন ও আ: মান্নান হাওলাদারসহ এলাকার একাধিক লোকে অভিযোগ করে বলেন, উপজেলার আলগী গ্রামের পূর্ব পাশে আংগারিয়া গ্রামের পাকা সড়ক এবং পশ্চিম পাশে ছোট কৈবর্তখালি গ্রামের পাকা সড়কের সাথে আলগী গ্রামের ওপর দিয়ে ২ কিলোমিটার দৈর্ঘ্য কাঁচা সংযোগ সড়ক থাকায় আংগারিয়া, আলগী ও ছোট কৈবর্তখালি গ্রামের দুই সহস্রাধিক লোকের চলাচলে খুব কষ্ট হচ্ছে।

বর্ষা মৌসুমে ওই সড়কে হাটু পর্যন্ত কাদা পানির সৃষ্টি হয়। ফলে এলাকার শিক্ষার্থীদের আংগারিয়া বিদ্যালয় ও ছোট কৈবর্তখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যেতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া বর্ষাকালে সড়কটি দিয়ে এলাকার শিশু, বৃদ্ধ ও নারিদের কষ্ট করে চলাচল করতে হচ্ছে। ওই কাচা সড়কটির পশ্চিম শেষ মাথায় উত্তর-পুর্ব ছোট কৈবর্তখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন কালভার্টটি ৩ লক্ষাধিক টাকা ব্যয়ে গত ১৩ বছর আগে এলজিইডি নির্মান করলেও আজ পর্যন্ত তার সংযোগ সড়কে কোন মাটি দেয়া হয়নি বলে এলাকাবাসী আরও জানান। ফলে বর্ষাকালে শিশু শিক্ষার্থী, বৃদ্ধ ও বোঝা বহনকারীদের কালভার্টটি পারাপারে চরম ভোগান্তির শিকার হচ্ছে।

এ বিষয়ে উপজেলা এলজিইডি কর্মকর্তা মোঃ লুৎফুররহমান বলেন, বিষয়টি খোজ নিয়ে দেখা হচ্ছে এবং ব্যবস্থা নেয়া হবে।

স/শা