ঢাকামঙ্গলবার , ২০ অক্টোবর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কালকিনিতে এক সাইবার অপরাধীকে গ্রেফতার করেছে র‌্যাব

admin
অক্টোবর ২০, ২০২০ ৬:০৪ অপরাহ্ণ
Link Copied!

কালকিনিতে এক সাইবার অপরাধীকে গ্রেফতার করেছে র‌্যাব

আবু নাসের হুসাইন, নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানের সবচেয়ে আলোচিত ঘটনা হচ্ছে ধর্ষণ। প্রায় প্রতিদিনই গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের বিভিন্ন ঘটনা দেশবাসীর নজরে আসছে। দ্রুততম সময়ের মাঝে ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেফতারে র‌্যাব সবসময় জোরালো ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৮, মাদারীপুর ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল সোমবার গভীর রাতে এক গৃহবধুর আপত্তিকর অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে ফেইসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে একজন গৃহ শিক্ষককে আটক করে। আটককৃত আসামী মোঃ সাব্বির হোসাইন(২৭), পিতাঃ মাওলানা ইমদুল্লাহ, সাং-পশ্চিম আওলিয়াপুর, থানাঃ পটুয়াখালী সদর, জেলাঃ পটুয়াখালী।

মাদারীপুর র‌্যাব জানায়, অভিযুক্ত আসামি এক প্রবাসীর বাডিতে তার ছেলেমেয়েকে গৃহ শিক্ষক হিসেবে শিক্ষা দিত। দীর্ঘদিন এভাবে প্রবাসীর বাড়িতে তার যাওয়া আসার ফলে উক্ত প্রবাসীর স্ত্রীর সাথে তার অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের কিছু অন্তরঙ্গ এবং অশ্লীল ছবি মোবাইল ফোনে বিভিন্ন সময়ে আসামি ধারণ করে।

পরবর্তীতে এই ছবি এবং ভিডিও দিয়ে আসামি ভিকটিমকে ব্লাকমেইল করে চাঁদা দাবি করলে ভিকটিম প্রতিবাদ করে যার ফলে আসামি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিকটিমের ঐ সমস্ত অশ্লীল এবং আপত্তিকর ছবি ছড়িয়ে দেয়। অভিযোগ প্রাপ্তির পর র‌্যাব-৮, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিধানিক দল সোমবার গভীর রাতে আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আসামীর কাছ থেকে মোবাইল ফোন এবং সকল ছবি ও ভিডিও উদ্ধার করে। এ সংক্রান্ত সকল তথ্য প্রমান সহ আসামিকে মাদারীপুরের কালকিনি থানায় হস্তান্তর করা হয়েছে। মাদারীপুর র‌্যাব-৮ এর সহযোগিতায় ভিকটিম নিজে বাদী হয়ে কালকিনি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেছেন। র‌্যাব-৮ এর এধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স/এষ্