ঢাকাসোমবার , ১৬ এপ্রিল ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কারাগারে খালেদা জিয়া ভালো আছেন

admin
এপ্রিল ১৬, ২০১৮ ৩:২১ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে ভালো আছেন বলে জানিয়েছেন সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।

সোমবার (১৬ এপ্রিল) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই নেতা বলেন, ‘কারাবন্দির জন্য জেলকোডের বিধানের বাইরে গিয়ে কিছু করা সম্ভব নয়। কারা কর্তৃপক্ষের সুপারিশ অনুযায়ী মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।’

মেডিকেল বোর্ডর পরামর্শ অনুযায়ী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। কোনো অবহেলা হচ্ছে না। সাবেক পিএম হিসেবে তাকে (খালেদা জিয়া) উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে।’

‘এখন খালেদা জিয়া ভালো আছেন, সুস্থ আছেন,’ যোগ করেন নাসিম।

স/এষ্