ঢাকাসোমবার , ৮ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কাব্য বিলাস নাট্য গোষ্ঠীর ১১ তম জন্মদিন পালিত

admin
মে ৮, ২০১৭ ৬:৪৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : কাব্য বিলাস নাট্য গোষ্ঠীর ১১ তম জন্মদিন পালিত। রাজধানীর দক্ষিণখান কাওলায় দলের নিজস্ব কার্যালয়ে সোমবার কেক কেটে স্বাগত জানানো হয় নতুন বছরকে। প্রতিভার প্রতিক্ষায় নতুনের জয়গান এই শ্লোগানে ২০০৬ সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ান্তিতে আনুষ্ঠানিক ভাবে নাট্য চর্চা করার লক্ষ্যে যাত্রা শুরু করে দলটি। এপর্যন্ত ভারত, বাংলাদেশ ও নেপালে দলটি সাফল্যের সাথে বিভিন্ন নাটক মঞ্চায়ন করেছে। দেশের জাতীয় পর্যায়ে ভিন্নধারার নাটক পরিবেশন করে দলটি সবার প্রশংসা কুড়াতে সক্ষম হয়েছে। এপর্যন্ত দলটি ২৮ টি নাটকের ৩৬৫ টি মঞ্চায়ন সম্পূর্ণ করেছে। কাব্য বিলাস নাট্য গোষ্ঠীর ১১ তম বর্ষের পর্দাপনের কেক কাটেন সম্মেলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাংলাদেশ পথ নাটক পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান। এদিকে কাব্য বিলাস নাট্য গোষ্ঠীর ১১ তম বর্ষ উৎযাপন উপলক্ষ্যে বিভিন্ন নাট্য দলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

স/এষ্