ঢাকাসোমবার , ২৯ অক্টোবর ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কাব্য বিলাস নাট্য গোষ্ঠীর অতিথি হলেন ড. তাপস দাস

admin
অক্টোবর ২৯, ২০১৮ ২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : কোলকাতা এসো নাটক শিখি এর সভাপতি ও বিশিষ্ট নাট্যকার ড. তাপস দাস আতিথেয়তা গ্রহণ করলেন কাব্য বিলাস নাট্য গোষ্ঠীর।

২৯ অক্টোবর সোমবার ড. তাপস দাস কাব্য বিলাসের আমন্ত্রণে নিজের ব্যস্তসূচীর মধ্যেও কাব্য বিলাসের আমন্ত্রণ রক্ষা করনে।
কোলকাতার এই গুনি নাট্যকার ও সংগঠক বাংলাদেশ সফরে এসে রাজধানীর কাওলায় কাব্য বিলাসের নিজস্ব মহড়া কক্ষে দলের সদস্যদের সাথে সময় কাটান এবং আগামীতে কোলকাতায় বিভিন্ন নাট্য উৎসবে কাব্য বিলাসকে আমন্ত্রণে জানানোর প্রতিশ্রুতি দেন।

চলতি বছরের জুলাই মাসে কোলকাতায় অনুষ্ঠিত আর্ন্তজাতিক শিশু নাট্য উৎসবে ড. তাপস দাসের আমন্ত্রণে কাব্য বিলাস বিশ্বের ৮ দেশের সাথে উৎসবে অংশগ্রহণ করে।

কাব্য বিলাসের পক্ষে রাহুল রাজ জানান, ড. তাপস দাসকে কাব্য বিলাসে অতিথি করতে পেরে আমরা সত্যি খুব আনন্দিত। তার এই আগমনে আগামীতে দু’দেশের নাট্য দলগুলোর মধ্যে সম্পর্ক আরো দৃঢ় হবে।

উল্লেখ্য ‘প্রতিভার প্রতিক্ষায় নতুনের জয়গান’ এই শ্লোগানে কাব্য বিলাস নাট্য গোষ্ঠী বিগত ১২ বছর যাবৎ নিয়মিত অপ সাংস্কৃতিক রোধে দেশ ও আর্ন্তজাতিক পর্যায়ে সমাজ সচেতন ও ভিন্ন ধারা নাটক মঞ্চায়ন করে যাচ্ছে।

স/ এষ্