ঢাকাশুক্রবার , ১১ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কাব্য বিলাস নাট্য গোষ্ঠীর “চোরাবালি” নাটকের শুটিং শেষ

admin
আগস্ট ১১, ২০১৭ ১২:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

বিনোদন প্রতিবেদক : পুতুলকে সাপে কাটে। তাকে বাঁচাতে আনা হয় ওঝা। বিভিন্ন মন্ত্র পড়ে সাপ আনার বৃথা চেষ্টা করে ওঝা। গ্রামের শিক্ষিকা এই কুসংস্কারে বাঁধা দেয়। মাজেদাকে বোঝাতে সক্ষম হয় সাপে কাটলে ওঝা না এনে রোগীকে নিয়ে যেতে হবে হাসপাতালে।
অন্যদিকে সামাদ গ্রামের সব চাষের জমি বিভিন্ন নামে সিটির কাছে বিক্রি করতে উঠে পড়ে তৈরি হয়। গ্রামের সবাই এই কর্মে তাকে বাঁধা দেয়। গোড়ে তোলে তিব্র প্রতিরোধ। নদীর বুক থেকে অবৈধ ভাবে বালু উত্তলোন করার কু-ফল, বাল্য বিবাহ, অশিক্ষা সহ সমাজের নানা বিষয় তুলে ধরা হয়েছে চোরাবালি নাটকে।

বাংলাদেশ টেলিভিশনে ইতোমধ্যে নাটকের শুটিং এর কাজ শেষ হয়েছে। অচিরেই নাটকটি বিটিভিতে প্রচার হবে। কাব্য বিলাস এর যুগ্ম সাধারণ সম্পাদক নিপা মোনালিসা জানান, ভিন্ন ধারার নাটক পরিবেশনের মধ্য দিয়ে সমাজের বিভিন্ন অসংগতি আমরা তুলে ধরতে চেষ্টা করি।

রাহুল রাজ এর রচনা ও নির্দেশনায় চোরাবালি নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে, রায়হান, প্রমিয়া, কামরুজ্জামান, উৎপল, সুমন, রবিউল, মামুন, স্মৃতি, রাকিব, হৃদয়, পিউলি, ইতি, রাব্বি সহ আরো অনেকে।

স/এষ্