নিজস্ব প্রতিনিধি : দেশের অন্যতম শিশু-কিশোর নাট্য দল কাব্য বিলাস নাট্য গোষ্ঠীর জার্সি স্পন্সার হল মীর সিরামিক লি:।
কাব্য বিলাস নাট্য গোষ্ঠীর সকল সদস্যকে ২০১৯-২০ বর্ষে কমলা রঙ্গের এই জার্সিতে তাদের সকল কার্যক্রমে দেখা যাবে। জার্সির কো-স্পন্সর হিসাবে আছে মিডিয়ালিংক।
মির সিরামিকের এক্সিকিউটিভ ডাইরেক্টর শাহ নাওয়াজ জানান, দেশের অন্যতম শিশু-কিশোর নাট্য দল কাব্য বিলাসের সাথে নিজেদের জড়িত করতে পেরে খুব আনন্দ লাগছে। সমাজ সচেতনা মূলক মৌলিক নাট্য চর্চায় কাব্য বিলাস ১৪ বছর পার করেছে।
আগামীতেও মীর সিরামিক কাব্য বিলাসকে সহযোগিতা করবে।
কাব্য বিলাস নাট্য গোষ্ঠী ২০১৯-২০ বর্ষে কোলকাতা আন্তর্জাতিক নাট্য উৎসব, জাতীয় নাট্য উৎসব, জাতীয় যুব নাট্য উৎসব, জাতীয় পথনাটক উৎসব, বিজয় দিবস নাট্য উৎসবসহ ২০টি উৎসবে এই জার্সি গায়ে কাব্য বিলাস অংশগ্রহন করবে।
উল্লেখ্য ‘প্রতিভার প্রতিক্ষায় নতুনের জয়গান’ এই শ্লোগানে কাব্য বিলাস নাট্য গোষ্ঠী বিগত ১৪ বছর যাবৎ নিয়মিত অপ সাংস্কৃতিক রোধে দেশ ও আর্ন্তজাতিক পর্যায়ে সমাজ সচেতন ও ভিন্ন ধারা নাটক মঞ্চায়ন করে যাচ্ছে। বর্তমানে দলটি রাজধানীর কাওলায় নিজস্ব মহড়া কক্ষে নিয়তিম নাট্য চর্চা করে যাচ্ছে।
স/এষ্

