ঢাকাশনিবার , ১৪ জুলাই ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কাব্য বিলাসের ‘বিবেক’ চিত্রায়ণ হবে বিটিভিতে

admin
জুলাই ১৪, ২০১৮ ৫:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : কোলকাতা আর্ন্তজাতিক নাট্য উৎসব শেষে দেশে ফিরেই ভিন্নধারার নাটক ‘বিবেক’ নিয়ে মহড়াতে ব্যস্ত সময়-পার করছে কাব্য বিলাস নাট্য গোষ্ঠী।
গ্রাম বাংলার প্রেক্ষাপটে নির্মিত এ নাটকে উঠে আসবে বাউল শিল্পীদের জীবনের নানা চিত্র। রাহুল রাজ এর রচনা ও নির্দেশনায় বিবেক নাটকে উঠে আসবে বাংলার কৃষ্টি ও কলা কি ভাবে ভিনদেশি সাংস্কৃতিতে হারাতে বসেছে। আগামী ২৪ জুলাই বিটিভিতে চিত্রায়ন হবে নাটকটি।
রাজধানীর, কাওলার মহড়া কক্ষে, দলের সদস্যরা নিয়মিত নাটকটির মহড়া করছে। কাব্য বিলাসের পক্ষে রাসেল জানান, বরাবরের মত এ-বারো আমরা দর্শকদের সামনে ভিন্ন ধারার নাটক নিয়ে আসছি। বাউল জীবনের সুখ দুখের গল্পে দর্শক পাবে ভিন্ন আমেজ।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে, নোঈম ইসলাম, লুবনা, চাঁদনী, সজীব, প্রিয়াঙ্কা, মামুন, রাকিব, আশরাফুল, শাকিল, রুবেল, অন্যন্যাসহ আরো অনেকে।
উল্লেখ্য ‘প্রতিভার প্রতিক্ষায় নতুনের জয়গান’ এই শ্লোগানে কাব্য বিলাস নাট্য গোষ্ঠী বিগত ১২ বছর যাবৎ নিয়মিত অপ সাংস্কৃতিক রোধে দেশ ও আর্ন্তজাতিক পর্যায়ে সমাজ সচেতন ও ভিন্ন ধারা নাটক মঞ্চায়ন করে যাচ্ছে।

আরআর