ঢাকাসোমবার , ৯ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কাঠালিয়া বিশখালীতে দিনব্যাপী অভিযানে ১০০০ মিটার কারেন্ট জাল জব্দ

admin
অক্টোবর ৯, ২০১৭ ৯:৩১ অপরাহ্ণ
Link Copied!

মোঃমোছাদ্দেক বিল্লাহ(বিষেশ প্রতিবেদক)

ঝালকাঠির কাঠলিয়া  উপজেলার বিশখালী নদীতে দিনব্যাপী অভিযানে এক হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ।
সোমবার বিকালা সাড়ে ৫ টার দিকে এ কারেন্ট জাল আটক করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা।

পরে স্থানীয় ইউপি সদস্য ও জনগনের সামনে এই জাল পুড়িয়ে ফেলা হয়।
উপজেলা মৎস্য অফিসার আবুল কালাম আজাদ জানান,গোপন সংবাদের ভিত্তিতে দিন ব্যাপি অভিযান চালিয়ে ৮০ হাজার টাকা মূল্যের প্রায় এক হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরবর্তীতে ওই জাল পুড়িয়ে ফেলা হয়েছে।

তিনি আরো জানান, বিশখালীতে এক শ্রেণীর অসাধু জেলেরা ১তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত ইলিশ ধরা নিষেধ থাকলেও অবৈধ কারেন্ট জাল  দিয়ে মা ইলিশ শিকার করছে।
এতে মা ইলিশ ও জাটকা মাছগুলো সহজেই মারা পড়ছে। তাই আমাদের অভিযান অব্যাহত থাকবে । আমাদের উপস্থিতি টের পেয়ে  আগে ভাগেই জেলেরা কেটে পড়েছেন বলে জানান তিনি।এ অভিযানে অন্যদের মধ্য উপস্তিত ছিলেন উপজেলা সহকারী মৎস কর্মকর্তা নাসির উদ্দিন,ইউনিয়ন মৎস কর্মকর্তা অমিত বিশ্বাস।

স/মা