ঢাকাবৃহস্পতিবার , ১৪ এপ্রিল ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কাঠালিয়া প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

admin
এপ্রিল ১৪, ২০২২ ১০:৪০ অপরাহ্ণ
Link Copied!

কাঠালিয়া প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ মোছাদ্দেক হাওলাদার,বরিশাল ব্যুরো ॥ ঝালকাঠির কাঠালিয়া প্রেস ক্লাবের উদ্দ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহাস্পতিবার (১৪এপ্রিল) বিকালে উপজেলা পরিষদের মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক একান্ত সচিব-১ মোঃ খাইরুল ইসলাম (মান্নান) ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেতাগী পৌরসভার মেয়র এবিএম গোলাম কবির, কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার, সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর-কাঠালিয়া) সার্কেল মোঃ মাসুদ রানা, বরগুনা জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. আব্দুর রহমান (নান্টু), কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মুরাদ আলী, ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন, ঝালকাঠি প্রেস ক্লাবে সভাপতি কাজী খলিলুর রহমান, জেলা পরিষদ সদস্য এস এম আমিরুল ইসলাম লিটন সিকদার প্রমূখ।

এছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি, বিভিন্ন জেলা-উপজেলার সাংবাদিক বৃন্দ,শিক্ষক,রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী সহ প্রায় তিন শতাধিক মানুষ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

ইফতারির আগে সংক্ষিপ্ত আলোচনায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি সিকদার মোঃ কাজল। সঞ্চালনা করেন সাধারন সম্পাদক মোঃ মাসউদুল আলম। আলোচনা শেষে দেশ ও দেশের মানুষের উন্নতি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

স/এষ্