কাঠালিয়া পৃথক অভিযানে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ
মোঃমোছাদ্দেক বিল্লাহ (বিষেশ প্রতিবেদক)
কাঠালিয়া পৃথক অভিযানে ২২ পিচ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক করেছে কাঠালিয়া থানার পুলিশ ।
গতকাল আমুয়া এলাকা থেকে এস.আই.গাজী ফজলুর রহমান, এ.এস.আই.সুলতান আহম্মেদ নামে দুই পুলিশ অফিসার সুমন তালুকদার (২১), পিতা- মোঃ সুলতান তালুকদার, সাং- আমুয়া পূর্ব পাড়া ৮ পিস ইয়াবা সহ ১ বিক্রেতাকে গ্রেপ্তার করে।এই দিনে এস আই কাউম, এ এস আই মাকসুদ,এ এস আই মনির, বিল ছোনাউটা এলাকায় অভিযান চালিয়ে ১৪ পিচ ইয়াবা সহ দুই মাদক ব্যাবসায়িকে আটক করে। আটককৃতরা মোঃ শাহবুদ্দিন খান (২৫), পিতা- মৃতঃ শাহজাহান খান, সাং- বিল ছোনাউটা, থানা- কাঠালিয়া, জেলা- ঝালকাঠিক , মোঃ মিরাজ হাওলাদার (৩০), পিতা- হারুন হাওলদার, সাং- ছোনাউটা, থানা- কাঠালিয়া, আটককৃতদের বিরুদ্ধে কাঠালিয়া থানায় মাদক বিরুধি আইনে মামলা দায়ের করা হয়েছে।
স/মা

