ঢাকাশনিবার , ৯ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কাঠালিয়ার দালাল ফারুক ?

admin
সেপ্টেম্বর ৯, ২০১৭ ১২:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

 ঝালকাঠির কাঠালিয়ায় দালাল ফারুক হোসেন ওরফে বানাই ফারুক এদের সাথে থাকা কিছু লোক মিলে, কাঠালিয়া বাংলাদেশ মফাস্বল সাংবাদিক ফোরামের আহবায়ক কমিটি গঠন হওয়ার পর এই চক্রটি কমিটির বিরুদ্ধে উঠে পরে লেগেছে। কারন হিসেব যানা যায় কাঠালিয়া যে সকল সাংবাদিকরা সত্য প্রচার ও দুর্নীতির বিরুদ্ধে গন্যমাধ্যমে প্রকাশ করেন তারা সকলে এই মফাস্বল সাংবাদিক ফোরামের সদস্য। এ কারনে দালাল অস্থির হয়ে পরেছেন।

এ বিষয়ে কাঠালিয়া উপজেলা শাখার বাংলাদেশ মফাস্বল ফোরাম আহবায়ক এইচ এম বাদল বলেন তারা বিভিন্ন দপ্তরে রাজনৈতি নেতাদের কাছে এবং সুশীল সমাজেও গত কয়েকদিন ধরে বিভিন্ন মিথ্যা,বানোয়াট, অসত্য তথ্য দিয়ে হেয়প্রতিপন্ন করার লক্ষে অপপ্রচার চালাচ্ছে বলে জানান তিনি। কাঠালিয়ার দালাল ফারুক ওরফে বানাই ফারুক গত কয়েকদিন আগে একটি শালিশ করে কাঠালিয়া দক্ষিন আউরা গ্রামের রুহুল আমিনের পুত্র রুবেল জানান প্রতিপক্ষের কাজ থেকে মোটা অংকের অর্থ নিয়ে তাদের বাড়ীর মাপজোপ করেন এবং সেখানে রুবেলের ঘরের সামনের চলাফেরার পথ বন্ধ করে দিয়ে দেয়াল টানার নির্দেশ দেন দালাল ফারুক।

দালাল ফারুক এদের চাঁদায় কিছু সাংবাদিক চলে থাকেন। দালাল ফারুক কথা লোকমুখে জানা যায় এরা কাঠালিয়া বিভিন্ন অফিসে দালালি করে থাকেন। এদেরকে মাঝে মাঝে কাঠালিয়া বড় বড় অফিসের গাড়ীর ভিতরে চরতেও দেখা যায়। কেস-মামলা, শালিশ ব্যবস্থা করা থেকে শুরু করে সলক অনৈতিক কাজের দালালি করে থাকেন বলে বিভিন্ন লোকমুখে শোনা যায়। বর্তমানে দালাল ফারুক সাংবাদিকদের পিছু লেগেছে কারন হিসেবে জানা যায় ফারুকের কু-কর্মের কথা ফাস হতে পারে এই সাংবাদিকদের দ্বারা সেই কারনে যাহাতে সাংবাদিকরা তার কু-কর্মের কথা ফাস করতে না পারে সে জন্যই অপ্রচার চালাছেন বলে জানা যায়। আরও জানা যায় বানাই ফারুক কাঠালিয়াতে একটি ব্যক্তিগত ল্যাপ্টব কিনে কিছু অকর্মা সাংবাদিকের মেইল নম্বর ব্যবহার করে বিভিন্ন পত্রিকায় তার মনগড়া সংবাদ প্রেরন করে থাকেন।

স/মা