ঢাকাবুধবার , ২৬ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কাঠালিয়া আমুয়া ব্রিজ সংস্কারেরর এক মাসের পরেও অপপ্রচারের অভিযোগ

admin
এপ্রিল ২৬, ২০১৭ ৮:৫১ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি কাঠালিয়া উপজেলার আমুয়া হাসপাতালের সংলগ্নে ব্রিজ সংস্কার হওয়ার পর এক মাস অতিবাহিত হলেও স্থানীয় একটি মহল ব্রিজটি সংস্কার না হওয়ার কল্পকাহিনী প্রচার করছে বলে অভিযোগ উঠছে। আমুয়া হাসপাতালের ভারানি খালের উপর নির্মানাধীন এ ব্রিজটি জন গুরুত্বপূর্ন হওয়ায় প্রায় অগ্রধিকার ভিত্তিতে একমাস পূর্বে নির্মান সম্পূর্ন করলেও উক্ত মহলটি ৯ মাস পূর্বের ভাঙ্গার ছবি ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগে জানা গেছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সদস্য বৃন্দ কুচক্রী মহলের অপপ্রচারের বিভ্রান্তি না হওয়ার জন্য ইউনিয়নবাসীকে আহবান জানিয়েছেন। গতকাল বুধবার ২৬ এপ্রিল এদেরকে এধরনের একটি অপপ্রচারকে কেন্দ্র করে তারা এ আহবান জানিয়েছেন। আমুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান জনাব আমিরুল ইসলাম ফোরকান সিকদার জানায় প্রায় ৯ মাস পূর্বে আমুয়া হাসপাতালের যাতায়াতের প্রধান ব্রিজটি ভেঙ্গে দুই ভাগ হয়ে যায় এতে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে রোগি সহ স্কুল কলেজের ছাত্র ছাত্রী ও সাধারন মানুষের চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়। আমি বিষয়টি অনুধাপন করে উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তা সহ আমাদের জনমানুষের নেতা সংসদ সদস্য আলহাজ্ব বজলুল হক হারুন (এমপি) এর স্বরনাপন্ন হলে তিনি অগ্রধিকার ভিত্তিতে বরাদ্দ প্রদান করলে ইউনিয়ন পরিষদের উদ্যেগে সংস্কার শুরু করি গত মার্চ মাসের শেষে সংস্কারের কাজ শেষ করলে সাধারন মানুষের দুর্ভোগের লাগব হয়ছে। সরজমিনে অনুসন্ধান ও ইউনিয়ন পরিষদ সহ সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ না করে ৯ মাস ধরে সংস্কার হয়নি দৈনিক সমকালে যে প্রতিবেদনে জনদুর্ভোগের কথা বলে একটি মহল অপপ্রচার করেছে এ অবস্থায় ইউনিয়বাসী সহ স্থানীয় সাংবাদিকদের কাছে এ ধরনের অপপ্রচার বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।

স/এষ্