ঢাকাশনিবার , ১৬ মে ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কাঠালিয়ায় ২হাজার কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রী’র উপহার সামগ্রী বিতরণ

admin
মে ১৬, ২০২০ ৪:৪১ অপরাহ্ণ
Link Copied!

জাহিদুল ইসলাম, কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ করোনা ভাইরাসে ঝালকাঠির কাঠালিয়ার ২০০০ কর্মহীন মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপহার সামগ্রী চাল, ডাল, আলু, চিড়া ও সাবান বিতরণের জন্য হস্তান্তর করা হয়েছে।

সাবেক শিল্পমন্ত্রী ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু এবং ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য বজলুল হক হারুনের নির্দেশনা ও দোয়া নিয়ে শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক মোঃ এমাদুল হক মনির প্রধান অতিথি থেকে এসব উপহার সামগ্রী সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দের মাঝে হস্তান্তর করেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম কবির সিকদারসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৫কেজি চাল, ২ কেজি আলু, আধাকেজি ডাল, ১কেজি চিড়া ও একটি সাবান। ৬টি ইউনিয়নের প্রত্যেকটিতে দেড়শ এবং ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দকে কাছে ১’শ প্যাকেট হস্তান্তর করা হয়।

স/এষ্