জাহিদুল ইসলাম, কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আলহাজ্ব কে এইচ মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী মোসা. লামিয়া আক্তারকে যৌন হয়রানীর অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট ডাঃ শরীফ মুহম্মদ ফয়েজুল আলম মোবাইল কোর্ট পরিচালনাকালে শনিবার বিকেলে দক্ষিন কৈখালী গ্রামের মো. তৈয়ব আলীর ছেলে মো. আশপাক (১৭), মো. আবুল কালামের ছেলে মো. হাসান (১৪) ও মো. জলিল মুন্সির ছেলে মো. খালিদ (১৬) কে আটক করে।
পরে মোবাইল কোর্টের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট ডাঃ শরীফ মুহম্মদ ফয়েজুল আলম যৌন হয়রানীর অভিযোগ প্রমান হওয়ায় আশপাককে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে দেড় মাসের জেল এবং হাসান ও খালিদকে আট হাজার টাকা করে জরিমানা অনাদায়ে এক মাস করে জেল প্রদান করেন। এছাড়াও অভিযুক্ত আশপাক, হাসান ও খালিদ মোবাইল কোর্টের নিকট স্টাম্পে মুসলিকা দেয়।
মোসাঃ লামিয়া আক্তার দক্ষিন কৈখালী গ্রামের মো. খলিলুর রহমানের মেয়ে।
স/এষ্

