জাহিদুল ইসলাম, কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় শিশু সন্তান রেখে তিন দিন ধরে মোসাঃ লাভনী আক্তার (২১) নামে এক গৃহবধু নিখোঁজ রয়েছে। নিখোঁজ লাভলী আক্তার উপজেলার লেবুবুনিয়া গ্রামের মোঃ আনিচ হাওলাদারের পুত্র মোঃ সেলিম হাওলারের স্ত্রী। জানা গেছে, ১০ মার্চ লাভনী আক্তার তাঁর পিতার বাড়ি উপজেলার আমুয়া গ্রামে বেড়াতে যায়। পরবর্তীতে ১১ মার্চ সকালে শিশু সন্তান মাহামুদুল রিয়াজ (২) কে রেখে মাদ্রাসায় যাওয়ার কথা বলে পিতার বাড়ি থেকে বের হয়ে আর ফিসে আসেনি। লাভলী আক্তার ২০১৭ সনে উপজেলার ছোনাউটা ফাযিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী। তবে এ বিষয়ে ওই মাদ্রাসার অধ্যক্ষ মোঃ নুর হোসাইন এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঐ দিন লাভলী আক্তার মাদ্রাসায় আসেনি। এ ব্যাপারে নিখোঁজের পিতা উপজেলার আমুয়া (নাইয়ার খালের পাড়) গ্রামের বাসিন্দা মোঃ নুরু তালুকদার গত ১৩/০৩/২০১৭ কাঠালিয়া থানায় একটি সাধারণ ডায়রী করেছেন (নম্বর-৪৮০)।
স/ এষ্

