ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়া থানার উদ্যোগে মাদক, সন্ত্রাস ও জঙ্গি বিরোধী এক সমাবেশ সোমবার (২০ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। থানা অফিসার ইনচার্জ মো. জাহিদ হোসেন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. আকরাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, উপজেলা আওয়ালীগের আহবায়ক ও বিনা প্রতিদ্বন্ধিতায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া সিকদার, প্যানেল চেয়ারম্যান-১ মো. এমাদুল হক মনির, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম, আওয়ামীলীগের উপজেলা যুগ্ম আহবায়ক ও কমিউনিটি পুলিশিংয়ের উপজেলা সদস্য সচিব ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন, প্রেস ক্লাবের সভাপতি সিকদার মো. কাজল প্রমূখ।
স/শা

