ঢাকামঙ্গলবার , ২১ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কাঠালিয়ায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

admin
ফেব্রুয়ারি ২১, ২০১৭ ১০:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. শরীফ মুহম্মদ ফয়েজুল আলম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. এমাদুল হক মনির। বিশেষ অতিথি ছিলেন থানা ইনচার্জ মো. জাহিদ হোসেন। বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবর রহমান, উপাধ্যক্ষ আবি আবদুল্লাহ আহসান, কাঠালিয়া সদর ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. হারুন অর রশিদ, প্রেস ক্লাবের সভাপতি সিকদার মো. কাজল, প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদ, সেচ্ছাসেবকলীগের উপজেলা আহবায়ক মো. জাহিদ মল্লিক, বীর মুক্তিযোদ্ধা সাহানা ছিদ্দিকা প্রমূখ।
এছাড়া আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবুল বসার বাদশার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সদস্য মো. জিয়া ইসলাম মীরবহর, মো. রফিকুল ইসলাম জাফর, কলেজের অধ্যাপক মো. নাজির হোসেন, অধ্যাপক মো. আ. রাজ্জাক, অধ্যাপক সমীর কুমার সাহা, অধ্যাপক মো. কামাল উদ্দিন, অধ্যাপক মো. রুহুল আমীন ছিদ্দিকী, অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম, মো. আ. জলিল খান প্রমূখ।

স/শা