জাহিদুল ইসলাম, কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়ায় মটর সাইকেলের চাপায় মোঃ আবু হানিফ হাওলাদার ওরফে হানিফ মহুরী (৬৫) নামে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। মুক্তিযোদ্ধা আবু হানিফ হাওলাদার উপজেলার তালগাছিয়া (কুশরি হাওলা) গ্রামের মৃত আলি হাওলাদারের ছেলে।
শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মাহম্মুদ হোসেন রিপন জানান, বৃহস্পতিবার বিকেলে কাঠালিয়া- রাজাপুর সড়কের সেন্টারের হাট খলিফা বাড়ি এলাকায় নিজ বাড়ির সামনে রাস্তায় হাটছিলেন মুক্তিযোদ্ধা হানিফ মহুরী।
কাঠালিয়া থেকে রাজাপুরের উদ্দেশ্যে চাওয়ার সময় অজ্ঞাত এক মোটরসাইকেল চালক চাপা দিলে মুক্তিযোদ্ধা আবু হানিফ গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স/এষ্

