জাহিদুল ইসলাম, কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় মানসিক ভারসাম্যহীন ছেলের পিটুনিতে বৃদ্ধা মায়ের মৃত্যু ঘটনায় মামলা হয়েছে। নিহত সাবেক ইউপি সদস্যা রাশিদা বেগম মল্লিকের ছোট ছেলে মো. রাসেল মল্লিক বাদী হয়ে বড় ভাই মানসিক ভারসাম্যহীন বাদশা মল্লিককে (৩৫) একমাত্র আসামি করে মঙ্গলবার রাতে কাঠালিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামি বাদশা মল্লিককে বুধবার ঝালকাঠি আদালতে হাজির করা হলে আদালত তাকে জেলে প্রেরণ করেন।
গত ১আগস্ট দুপুরে উপজেলা সদর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য (সংরক্ষিত) ও মৃত শাহজাহান মল্লিকের স্ত্রী রাশিদা মল্লিককে তাঁর ভারসাম্যহীন ছেলে বাদশা মল্লিক আকস্মিকভাবে লাঠি দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
স/এষ্

