জাহিদুল ইসলাম, কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের পাটিখালঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল সোমবার সকাল ১০টায় বিনামূল্যে এক চিকিৎসা ক্যাস্প অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ কাঠালিয়া উপজেলা ছাত্র কল্যাণ সমিতির সাধারন সম্পাদকের উদ্যোগে বঙ্গবন্ধু হত দরিদ্র ফাউন্ডেশন ও পদ্মা জেনারেল হাসপাতাল সহযোগীতায় এ ক্যাম্পের আয়োজন করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ ক্যাম্পের উদ্ভোধন করেন কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মোঃ গোলাম কিবরিয়া সিকদার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মোঃ মনিরুজ্জামান সিকদার, জেলা পরিষদ সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ শাখাওয়াত হোসেন অপু সিকদার, বঙ্গবন্ধু হত দরিদ্র ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মোঃ শহীদুল ইসলাম হৃদয়, ঢাকাস্থ কাঠালিয়া উপজেলা ছাত্র কল্যান সমিতির সাধারন সম্পাদক মোঃ ইমরান জোমাদ্দার।
এ সময় রোগীদের ডায়াবেটিকস পরীক্ষা, রক্তের গ্রুপ নির্নয়, সাধারন স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ প্রদান করা হয়। ক্যাম্পে প্রায় ৪ শতাধিক মানুষের চিকিৎসা প্রদান করা হয়।
৩টি চিকিৎসা ক্যাম্পের নেতৃত্ব দেন ডাঃ মোঃ শহিদুর রহমান, ডাঃ মোঃ মিজানুর রহমান, সিনিয়র নার্স ফারজানা ফেরদৌস। ব্লাড গ্রুপিং পরীক্ষা করেন মোঃ জহিরুল ইসলাম আরিফ ও শাওন।
স/মা

