ঢাকামঙ্গলবার , ২৫ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কাঠালিয়ায় পেট্রোল লিডার কোর্স প্রশিক্ষণ সম্পন্ন

admin
এপ্রিল ২৫, ২০১৭ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

জাহিদুল ইসলাম, কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা গার্লস গাইডস এসোসিয়েশনের উদ্যোগে ৩দিন ব্যাপী পেট্রোল লিডার প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৫ এপ্রিল) কাঠালিয়া গার্লস স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা গার্লস গাইড কমিশনার ও জেলা পরিষদের সদস্য রেবা রানী মন্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ডা. শরীফ মুহম্মদ ফয়েজুল আলম। এ সময় বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য প্রধান শিক্ষক এস এম আমিরুল ইসলাম লিটন, মো. হারুন অর রশিদ, মো. জলিলুর রহমান, মো. ছগির হোসেন, মো. গোলাম মোস্তফা সেলিম, উপজেলা গার্লস গাইডস এসোসিয়েশনের সদস্য সচিব সিনিয়র শিক্ষক সেলিনা বেগম পাপড়ী প্রমূখ। ২৩ এপ্রিল থেকে আরম্ভ হয়ে ২৫ এপ্রিল পর্যন্ত এ প্রশিক্ষন চলে। সভাশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

স/এষ্