জাহিদুল ইসলাম, কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ার জয়খালী গ্রামের কয়েকটি পরিবার প্রায় তিন মাস ধরে পানিবন্দী হয়ে পরেছে। ভূক্তভোগীরা জানায়, বাড়ির চলাচলের রাস্তার পানি নিস্কাশনের জায়গায় মোঃ গেন্দু হাওলাদার একটি পাকা টয়লেট নির্মাণ করেন। পানি নিস্কাশনের অন্য কোন জায়গা না থাকায় রাস্তা দিয়েই বাড়িতে জমে থাকা পানি নিস্কাশন হয়। একমাত্র সড়কটি থেকে পানি নিস্কাশন সম্পূর্ণ বন্ধ হওায়ায় বৃষ্টি হলেই বাড়ি থেকে পানি নামে না। যার ফলে অতিবৃষ্টিতে মাঝে মাঝে কোমড় পর্যন্ত পানিতে তাদের চলাচল করতে হয়। জমে থাকা পানির কারনে ওই এলাকায় বাড়ছে পানিবাহিত রোগ। ক্ষতিগ্রস্থ ৭টি পরিবারের আবেদ আলী, ছিদ্দিক হাওলাদার, হাফেজ হাওলাদার, লতি, হুমায়ুন, জাহাঙ্গীর ও আউয়াল জানান, গেন্দু মিয়ার খামখেয়ালী ভাবে সড়ক পথে পাকা টয়লেট নির্মাণ করায় আমরা ৭টি পরিবার পানিবন্ধী হয়ে আছি। তবে অভিযোগকারী গেন্দু মিয়া সাংবাদিকদের কাছে সত্যতা স্বীকার করে বলেন, দ্রুত পানি নিস্কাশনের ব্যবস্থা করছি।
এলাকাবাসী উদ্ধর্তন কর্তৃপক্ষকে বিষয়টি সরেজমিনে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।
স/এষ্

