জাহিদুল ইসলাম, কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় পানিতে ডুবে আবু রায়হান (১৪) নামে এক বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে উপজেলার পশ্চিম ছিটকী আকনের হাট গ্রামের মোঃ বাদল হাওলাদারের পুত্র। আবু রায়হান রবিবার (১৫ এপ্রিল) সকাল ১১টার দিকে বাড়ির পার্শ্ববর্তী খালে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুজি করে আবু রায়হানকে উদ্ধার করে নিকটতম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাঃ তাকে মৃত্যু বলে ঘোষণা করে। আবু রায়হান কাঠালিয়া প্রতিবন্ধী বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র। প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক মোঃ শহীদুল আলম জানান, আবু রায়হান একজন মেধাবী ছাত্র ছিলো।
স/এষ্

