জাহিদুল ইসলাম, কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় নিজের নির্মাণাধীন ভবেনের দোতলার ছাঁদ থেকে রুহুল আমিন আকন (২৬) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার বটতলা বাজারে এ ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন উপজেলার লেববুনিয়া গ্রামের মৃতইউসুফ আলী আকনের ছেলে।
কাঠালিয়া থানার উপ-পরিদর্শক আব্দুস সালাম জানান, নিহত রুহুল আমিন বটতলা বাজারের নির্মাণাধীন নিজস্ব দোকানের বিল্ডিংয়ের ছাঁদে দুপুরে পানি দেয়ার সময় বিদুৎতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।
স্থানীয় ঔষধ ব্যবসায়ী ও কাঠালিয়া সদর ফাযিল মাদরাসার উপাধ্যক্ষ মোঃ সাইদুর রহমান জানান, বিয়ের তিন মাসের মাথায় মৃত্যু হয় রুহুল আমিনের। বৃহস্পতিবার (৩১ আগষ্ট) বেলা ১১ টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়েছে।
স/এষ

