জাহিদুল ইসলাম, কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ২দিন ব্যাপী ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ’র উদ্বোধনী অনুষ্ঠান শুক্রবার (১৯ মে) বিকালে উপজেলা অডিটরিয়াম অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী আফসার ডা. শরীফ মুহাম্মদ ফয়েজুল আলম এর সভাপতিত্বে মেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া সিকদার। বিশেষ অতিথি ছিলেন উজেলা ভাইস চেয়ারম্যান মো. এমাদুল হক মনির, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. ফাতেমা খানম, থানা অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাহবুবর রহমান প্রমূখ। আজ শনিবার মেলার মধ্যে স্কুল-কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের বিজ্ঞান অলিম্পিয়াক শেষে বিকালে পুরুস্কার বিতরন অনুষ্ঠিাত হবে।
স/এষ্

