জাহিদুল ইসলাম, কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা আইন সহায়তা কমিটির উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় জাতীয় আইন সহায়তা দিবস পালন উপলক্ষে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি শুক্রবার (২৮এপ্রিল) উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ শরীফ মুহম্মদ ফয়েজুল আলম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আইন সহায়তা কমিটির সভাপতি মোঃ গোলাম কিবরিয়া সিকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম, কাঠালিয়া থানার নব যোগদানকারী অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার, শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আইন সহায়তা কমিটির সভাপতি মো. মাহমুদ হোসেন রিপন। বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি সিকদার মো. কাজল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আবদুল হালিম প্রমূখ।
স/এষ্

