মোঃ রাজিব তালুকদার
ঝালকাঠীর কাঠালিয়ায় জমিয়াতুল মুদার রেসিন ও জমিয়াতুল হিজবুল্লার পক্ষ থেকে মায়ানমারের রহিঙ্গ মুসলমানের উপর বরবর অমানুসিক নির্যাতন ও গনহত্যার প্রতিবাদে কাঠালিয়া তথা সর্বস্তরের জনগন একত্রিত হয়ে এক বিশাল মানববন্ধন করা হয়েছে। গত ২৪ সেপ্টেম্বর বেলা ১১ টায় কাঠালিয়া উপজেলা পরিষদ চত্তরে জমিয়াতুল হিজবুল্লার সভাপতি, আলহাজ্ব মাওলানা আমীর হোসেন ও মুদার রেসিন এর সভাপতি মাওলানা ইদ্রিস এর সভাপতিত্বে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। এখানে বক্তব্য রাখেন কাঠালিয়া কেন্দ্রিয় মসজিদের খতিব মাওলানা মোঃ মিজানুর রহমান, কাঠালিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, হারুন অর রশিদ ও চিংড়াখালী সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মোঃ রুহুল আমীন হাওলাদার সহ অন্যান্য প্রতিষ্ঠানের প্রধানগন এখানে বক্তব্য রাখেন। এছাড়াও উক্ত মানব বন্ধনে কাঠালিয়ার সর্ব স্তরের স্কুল মাদ্রাসার শিক্ষক ছাত্র সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এ মানব বন্ধনে উপস্থিত ছিলেন। বক্তারা এ সময় বলেন, বাংলাদেশ থেকে রহিঙ্গ মুসলমানদের অবিলম্বে পুন:বাসন দিয়ে ফিরিয়ে নিতে হবে এবং হত্যা, ধর্ষন, নির্যাতন অনতিবিলম্বে বন্ধের দাবী জানিয়ে মায়ানমার সরকারকে হুশিয়ারী করে দেন।
স/মা

