ঢাকাবৃহস্পতিবার , ২৮ মে ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কাঠালিয়ায় ঘুর্ণিঝড় আম্ফানে বিধ্বস্ত ঘর-বাড়ী নির্মাণ শুরু করেছে সেনাবাহিনী

admin
মে ২৮, ২০২০ ৮:৪০ অপরাহ্ণ
Link Copied!

জাহিদুল ইসলাম, কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়ায় ঘুর্ণিঝড় আম্ফানের আঘাতে বিধ্বস্ত হওয়া ঘর-বাড়ী নির্মাণের কাজ শুরু করেছেন বাংলাদেশ সেনাবাহিনী।

শেখ হাসিনা সেনানিবাসের ৭ পদাতিক ডিভিশনের ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ানের সেনাবাহিনীর একটি দল উপজেলার দক্ষিন আউরা গ্রামের আজ সকাল থেকে দরিদ্র মহিউদ্দিন খানের বিধ্বস্ত ঘর নির্মাণ কাজ শুরু করেন।

এ সময় ক্যাপ্টেন মাহবুব হাসান শাতিল জানান, আম্ফানে মহিউদ্দিন খানের বিধ্বস্ত ঘর দিয়ে আমাদের নির্মাণ কাজ শুরু হয়েছে এ কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। সিনিয়র ওয়ারেন্ট অফিসার আজহারুল হকসহ সেনাবাহিনীর একটি দল ঘর নির্মাণে নিয়োজিত রয়েছেন।

স/এষ্