ঢাকাশুক্রবার , ২১ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কাঠালিয়ায় গৃহবধুকে ধর্ষণের অভিযোগ গ্রেফতার -১

admin
এপ্রিল ২১, ২০১৭ ৫:৫৩ অপরাহ্ণ
Link Copied!

জাহিদুল ইসলাম, কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় বকুল রানী (২১) নামে এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। মামলায় অভিযুক্ত রাজ্জাক আকন ওরফে রাজুকে (২৭) গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা পুলিশ। সে উপজেলার ঝোড়খালী গ্রামের কদম আলী আকনের ছেলে।
কাঠালিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. ইউনুস বলেন, গত ১৯ এপ্রিল রাতে একই উপজেলার ঝোড়খালী গ্রামের পাশ্ববর্তী দক্ষিন ছোনাউটা গ্রামে সুশান্ত হালদার নামের এক বন্ধুর বাড়িতে যায় রাজু।
এ সময় রাজু তার বন্ধুকে সিগারেট আনতে ঝোড়খালী নতুন বাজারে পাঠায়। রাজুর বন্ধু বাজারে যেতে না যেতেই ঝড়-বৃষ্টি শুরু হয়। আর এসময় বন্ধুর স্ত্রীকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে সে। ধর্ষিতার স্বামী বাড়ি ফেরার আগেই ওই বাড়ি থেকে পালিয়ে যায় রাজু। ঝড়-বৃষ্টি থেমে গেলে বাড়িতে এসে স্ত্রীর কান্নাকাটি দেখে ঘটনা জানতে পারে ধর্ষিতার স্বামী।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ধর্ষিতা নিজেই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পুলিশ ওই রাতেই অভিযুক্ত রাজুকে গ্রেপ্তার করে। শুক্রবার সকালে ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়েছে, বলেন পরিদর্শক (ওসি তদন্ত) মো. ইউনুস।

স/ এষ্