ঢাকাবৃহস্পতিবার , ২৩ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কাঠালিয়ায় ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

admin
ফেব্রুয়ারি ২৩, ২০১৭ ২:১৪ অপরাহ্ণ
Link Copied!

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৪৫ নং বড় কাঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে ২ দিন ব্যাপি ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান বুধবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সভাপতি মাওলানা খাইরুল আমিন ছগিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া সিকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার রিয়াজুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ গিয়াস উদ্দিন। বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতির কাঠালিয়া শাখার সাধারণ সম্পাদক এম.এম তারিকুজ্জামান, কাঠালিয়া প্রেস ক্লাবের সভাপতি সিকদার মো. কাজল, বীরমুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া, প্রধান শিক্ষক মোসা. মাছুমা বেগম, রমেশ চন্দ্র তালুকদার। এসময় বিভিন্ন শ্রেনী পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাশেষে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীসহ অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়।

স/শা