জাহিদুল ইসলাম, কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় এক হতদরিদ্রের গাভীর পা কুপিয়ে কেটে ফেলা হয়েছে। উপজেলার ছোনাউটা গ্রামে ৩ মার্চ বিকেলে এ ঘটনা ঘটে। জানাগেছে, ছোনাউটা গ্রামের ওয়াজেদ খানের পুত্র আনোয়ার হোসেনের দুগ্ধজাত একটি গাভী ঘাষ খেতে খেতে ছলেমান গাজীর পুত্র হানিফ গাজীর জমিতে যায়। শত্রুতার জের ধরে এ সময় হানিফ গাজী মাটি কাটার খোন্তা দিয়ে গাভীটির পা কুপিয়ে কেটে ফেলে। উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ এস.এম জিয়াউল হক জনান, গরুটির সামনের পায়ের রগ সম্পূর্ণ কেটে ফেলা হয়েছে। অনেক বার চেষ্টা করে ক্ষতস্থানে সেলাই দেয়া হয়েছে। কিন্তু তা টিকবে না। ছিড়ে যাওয়ার সম্ভবানাই খুব বেশী। পা দিয়ে অনেক রক্তক্ষরণের কারণে গরুটির অবস্থা আশংকাজনক। আনোয়ার হোসেনের স্ত্রী জানায় গরুটি আমাদের একমাত্র সম্ভল। প্রতিদিন ১০ কেজি দুধ দেয়। দুধ বিক্রি করে আমাদের সংসার চলে। গরুটি মারা গেলে আমাদের অনাহারে দিন কাটাতে হবে। এ ব্যাপারে হানিফ গাজীর মোবাইল ফোনে কল দিলে সংবাদিক পরিচয় পাওয়ামাত্রই ফোন কেটে দিয়ে মোবাইল বন্ধ করে রাখেন।
স/জনী

