জাহিদুল ইসলাম, কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি:
কাঠালিয়া উপজেলার কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ে দূর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। রোববার রাতে বিদ্যালয়ের অফিস কক্ষের তালা কেটে ভিতরে ঢুকে স্টিলের আলমিরা ও টেবিলের ড্রয়ার ভেঙ্গে তছনছ করে এবং মূল্যবান কাগজপত্র ও টাকা নিয়ে যায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ঝালকাঠি জেলা পরিষদ সদস্য) এসএম আমিরুল ইসলাম লিটন জানান, গভীর রাতে অফিস রুমের সামনের তালা কেটে চোর ভিতরে প্রবেশ করে দু‘টি রুমের সব কিছু তছনছ করে এবং স্টিলের আলমিরা ও কয়েকটি টেবিলের ড্রয়ার ভেঙ্গে গুরুত্বপূর্ণ কাগজপত্র ও কিছু টাকা নিয়ে যায়। কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ শরীফ মুহম্মদ ফয়েজুল আলম, থানা অফিসার ইনচার্জ মো. জাহিদ হোসেন ও ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন ঘটনাস্থল পরিদর্শন করেন।
স/জনী

