জাহিদুল ইসলাম, কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায়া মা-মনি প্রকল্পের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য ও পরিবারপরিকল্পনা বিভাগে ইলেক্ট্রনিক এমআইএস চালু উপলক্ষে অবহতিকরণ সভা মঙ্গলবার (২৫ জুলাই) উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ডা. শরীফ মুহম্মদ ফয়েজুল আলম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া সিকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. এমাদুল হক মনির, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম, উপজেলা প.প. কর্মকর্তা আবু জাফর মুহা. মুছা। বক্তব্য রাখেন ডা. জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান শিশির দাস, মো. কামরুজ্জামান লিটন, মো. আ. রহমান, মো. আসাদুজ্জামান, সিকদার মো. কাজল, মো. আবদুল হালিম, মো. মাসউদুল আলম প্রমূখ।
স/এষ্

