ঢাকাশুক্রবার , ২৮ জুলাই ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কাঠালিয়ায় এজাহারভুক্ত ২নং আসামী মিলন আটক

admin
জুলাই ২৮, ২০১৭ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

মোঃ রাজিব তালুকদার, কাঠালিয়া (ঝালকাঠি) 

কাঠালিয়ায় উত্তর চড়াইল গ্রামের জাফর খান নামে এক মাছ বিক্রেতাকে হত্যা চেষ্টা মামলায় এজাহারভুক্ত ২নং আসামী কে আটক করছে কাঠালিয়া থানার পুলিশ। গতকাল বিকালে উক্ত মামলার তদান্ত কারী অফিসার এস এই আঃ সালাম ও তার সঙ্গী এ এস আই নেয়ামত উল্লাহ,এ এস আই মাসুদুর রহমান। গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুর উপজেলার বড়ইয়া ডিগ্রি কলেজের সামনে থেকে মামলার ২নং আসামী উত্তর চড়াইল গ্রামের মোঃ মহারাজ খান এর ছেলে মোঃমিলন খান (২৬) কে আটক করে।এ বিষয় কাঠালিয়া থানার ওসি এম আর শওকত আনোয়ার জানান এ মামলায় এখন পপর্যন্ত ৪ জন কে আটক করছি আমরা এবং বাকি দের আটক করার জন্য কঠর চেষ্টা চালাচ্ছি। এর শুধু একটি অপরাধ না বাজারে চাদাবাজি থেকে শুরু করে মাদক দ্রব্য পাচার, ছিন্তাই করে থাকে। এবং কেউ যদি এদের প্রতিবাদ করে তাদের কে হত্যার হুমকি দিয়ে থাকে।উল্লেখ্য গত ১৮/০৭/২০১৭কাঠালিয়ায় উপজেলার উত্তর চড়াইল গ্রামের মোঃ জাফর খান নামের এক মাছ ব্যাবসী কে হত্যার চেষ্টায় কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। গুরুতর আহত জাফরকে আশংকা অবস্থায় বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে হামলায় ব্যবহৃত ২টি রক্তমাখা চাপাতিসহ ৭টি চাপাতি উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার উত্তর চড়াইল পঞ্চায়েত বাজারে এ ঘটনা ঘটে।সন্ত্রাসী হামলায় আহত জাফর আলী খানের বড় ভাই কবির খান জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে স্থানীয় পঞ্চায়েত বাজারের কলিম গাজীর রুটির দোকানে নাস্তা করার সময় সন্ত্রাসী গিয়াস মুন্সি, জাকির মুন্সি, এনায়েত, তুহিন খা, ইউনুচ, কাইয়ুম, মিলন খান ও মিরাজ মীরাসহ ১০ থেকে ১২জন সন্ত্রাসী হোটেলে ঢুকে রামদা ও চা-পাতি দিয়ে ছোট ভাই জাফর আলীকে এলোপালথরী কোপায় এবং তার মৃত্যু নিশ্চিত ভেবে বীর দর্পে গুচ্ছ গ্রামের দিকে চলে যায়। জাফরের শরীরের বিভিন্ন স্থানে ২৩টি কোপের চিহ্ন রয়েছে। গত ৯ জুলাই বিকেলে কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ এম আর আনোয়ার ইসলামের উপস্থিতিতে এ বাজারে অনুষ্ঠিত এক আইন-শৃঙ্খলা সভায় সন্ত্রাসীদের বিরুদ্ধে জাফর বক্তব্য দিয়েছিল। এবং সন্ত্রাসীরা এর কাজ চাদাদাবি করেলে দিতে না চাইলে এর জেরেই তাকে সন্ত্রাসীরা হত্যার চেষ্টা করে বলে দাবি করেন বড় ভাই কবির খান।কাঠালিয়া থানার সএস আই আঃ সালাম জানান, সন্ত্রাসী হামলায় গুরুতর আহত জাফর আলীকে দ্রুত বরিশালে পাঠানো হয়েছে। এ ঘটনার এক ঘন্টার ব্যবধানে এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসীদের ব্যবহৃত ৭টি রামদা( বগি দাও) উদ্ধার করা হয়েছে এবং রিয়াজ মুন্সী নামের এক যুবককে আটক করে পুলিশ।

স/এষ্