জাহিদুল ইসলাম, কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ও ১ পুড়িয়া গাজাসহ তিনজনকে সোমবার (১১ সেপ্টেম্বর) গ্রেফতার করেছে। জানাগেছে উপজেলার দক্ষিণ ছোনাউটা গ্রামের সুশান্ত হালদারের বসত ঘর থেকে ইয়াবা সেবনের সরঞ্জাম ও ১০ পিস ইয়াবাসহ ছোনাউটা গ্রামের আনোয়ার হোসেনের পুত্র মোঃ ইমরান হোসেন জয় (২৬) ও দক্ষিণ ছোনাউটা গ্রামের শ্যামল কান্ত হালদারের পুত্র সুশান্ত হালদার (৩২) এবং উপজেলার বড় কাঠালিয়া থেকে ১ পুড়িয়া গাজাসহ শুক্কুর আলীর পুত্র মোঃ নুরুল ইসলাম ওরফে ভ্যান নুরু (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ। অভিযান পরিচালনা করেন এসআই মো. আ. ছালাম ও এএসআই মো. নেয়ামত উল্লাহ।
এব্যাপারে কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার ইসলাম জনান গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইন মামলায় গ্রেফতার দেখিয়ে ঝালকাঠি কোর্টে প্রেরণ করা হয়েছে।
স/এষ্

