ঢাকাবুধবার , ৩০ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কাঠালিয়ায় ইউপি চেয়ারম্যানের ঘরে দুর্ধর্ষ ডাকাতি

admin
আগস্ট ৩০, ২০১৭ ১২:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

জাহিদুল ইসলাম, কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক প্রধান শিক্ষক মরহুম আবদুল মালেক খানের ঘরে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। সোমবার দিবাগত রাতে উত্তর চেঁচরী গ্রামে ওই চেয়ারম্যানের ঘরে এ ডাকাতির ঘটনা ঘটে। গৃহকর্তী ৪নং পূর্ব চেঁচরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কনেচ ফাতেমা জানান, গভীর রাতে ৫-৭ জনের মুখোশধারী একদল ডাকাত ঘরের সামনের দরজা কৌশলে খুলে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ এক লক্ষ টাকা ও স্বর্ণালংকারসহ দুই লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। ঘটনার পর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

স/মা