কাঠালিয়ায় ইঁদুরের ওষুধ খেয়ে শিশু ছেলের মৃত্যু
মোঃ মোছাদ্দেক বিল্লাহ (বিষেশ প্রতিবেদক)
ঝালকাঠির কাঠালিয়া ইঁদুরের ওষুধ খেয়ে বাইজিদ (৩) নামে এক শিশু ছেলে মৃত্যু হয়েছে। উপজেলার ৬নং আওরাবুনিয়া ইউনিয়নের ছোট কৈখালী গ্রামে এ মর্মান্তাকি ঘটনা ঘটে। বাইজিদ আমির হোসেন এর ছেলে। জানাগেছে বাইজিদ এর দাদা ইঁদুর নিধনের জন্য বাজার থেকে ওষুধ এনে ঘরে রাখেন। সোমবার সন্ধ্যায় শিশু বাইজিদ হাতের কাছে ঐ ওষুধ পেয়ে না বুঝে খেয়ে ফেলে। আর তাতেই তার মৃত্যু হয়।
স/মা

