ঢাকাশনিবার , ৬ জুন ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কাঠালিয়ায় আম্পানে ক্ষতিগ্রস্থ ৫ পরিবারের পাশে সেনাবাহিনী

admin
জুন ৬, ২০২০ ১২:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

জাহিদুল ইসলাম, কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়ায় ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ ৫ পরিবারকে বসতঘর পুনঃনির্মান করে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। উপজেলার দক্ষিণ আউরা গ্রামে ঝড়ের রাতে গাছ পরে দুমরে মুচরে গেছে এমন ৫টি বসতঘর পুনঃনির্মান করে দিয়েছে সেনা সদস্যরা।

শুক্রবার সকালে ক্ষতিগ্রস্থ ৫ টি পরিবারের মাঝে বসবাসের জন্য পুনঃনির্মান করা ঘর বুঝিয়ে দেন বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশন শেখ হাসিনা সেনানিবাস এর ২২ ইঞ্জিনিয়ার ব্যটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সরওয়ার ই আলম পি.এস.সি। এসময় ক্যাপ্টেন সাতিল, সিনিয়র ওয়ারেন্ট অফিসার আযাহার আলীসহ সেনা সদস্যরা উপস্থিত ছিলেন। সেনাবাহিনী কর্তৃক বসতঘর পুনঃনির্মান করে দেয়ায় খুব খুশি ক্ষতিগ্রস্থ পরিবারগুলো।

উপকারভুগি মহিউদ্দিন খান (৭২) বলেন, ঝড়ের রাতে ঘরের উপর পরা গাছ সেনা সদস্যরা এসে কেটে সরিয়ে দেয় এবং আমার ভেঙে যাওয়া ঘরটি সম্পূর্ণ মেরামত করে দেয়। যা আমার পক্ষে সম্ভব ছিল না। হৃদয়দাস বলেন, সেনাবাহিনী যদি আমাদের ঘরটি তুলে না দিতো তাহলে আমাদের এখন খোলা আকাশের নিচে থাকতে হতো।

আরেক উপকারভোগী নির্মল মিস্ত্রী বলেন, ঘুর্ণিঝড় আমফানের রাতে গাছ পরে আমার বসতঘরটি সম্পূর্ণ মাটিতে মিশে যায়, সেনাবাহিনীর সদস্যরা এসে আমার ঘরের উপর পরা বিশালাকৃতির গাছটি কেটে সরিয়ে দিয়েছে এবং আমার বসতঘরটি সম্পূর্ণ মেরামত করে দিয়েছে। যা আমার পক্ষে সম্ভব হতোনা, আমার সেই সামর্থও নেই।

লেঃ কর্ণেল সরওয়ার ই আলম পি.এস.সি বলেন, আমরা অতিদরিদ্র ৫টি পরিবারকে বসতঘর নির্মান করে দিয়েছি। বাংলাদেশ সেনাবাহিনী সবসময় আর্তমানবতার সেবায় সাধারন জনগনের পাশে থাকে। সাইক্লোন আমফান পরবর্তীতে খুবই অল্প সময়ে ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় ৫ টি হতদরিদ্র পরিবারকে বসতঘর নির্মান করে দিয়েছে আমাদের সৈনিকরা।

স/এষ্