ঢাকাসোমবার , ১৩ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কাঠালিয়ায় আধা কেজি গাঁজাসহ ব্যবসায়ী আটক

admin
ফেব্রুয়ারি ১৩, ২০১৭ ৩:০৩ অপরাহ্ণ
Link Copied!

♦ জাহিদুল ইসলাম, কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি:ঝালকাঠির কাঠালিয়ায় আধা কেজি গাঁজাসহ এক গাঁজা ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার দুপুরে ঝালকাঠি সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর-কাঠালিয়া সার্কেল) মো. মোজ্জাম্মেল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলা বীণাপাণি বাজারের চা বিক্রেতা সহিদুল আকনকে (৩০) আধা কেজি গাঁজাসহ আটক করে। কাঠালিয়া থানা অফিসার ইনর্চাজ মো. জাহিদ হোসেন জানান, গাঁজা বিক্রেতা সহিদুল আকনকে আটকের পর তার স্বীকারোক্তি মতে বলতলা গ্রামের নিজ বাড়িতে বিক্রির জন্য খড়-কুটার মধ্যে রক্ষিত আধা কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় সহিদুল আকনকে আসামী করে এস.আই আলী হোসেন বাদী হয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন। আটককৃত সহিদুল আকন উপজেলার বলতলা গ্রামের মৃত নুর মোহম্মদের পুত্র।

স/শা