জাহিদুল ইসলাম, কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির কাঠালিয়ায় সবুজ উপকুলের উদ্যোগে ও ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অর্থায়নে সবুজ উপকুল সমাবেশ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) উপজেলা আওরাবুনিয়া মডেল মাধ্যমিক বিদ্যালয় অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল চন্দ্র মিস্ত্রীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হামিদুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া সিকদার, উপজেলা নির্বাহী অফিসার ডা. শরীফ মুহম্মদ ফয়েজুল আলম, ভাইস চেয়ারম্যান এমাদুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম, সবুজ উপকুলে সমন্বয়কারী মো. রফিকুল ইসলাম মন্টু, ফাস্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের ব্যবস্থাপক এমএম সায়েম। বক্তব্য রাখেন সবুজ উপকুল প্রোগ্রামের সচিব, কাঠালিয়া প্রেস ক্লাবের সহ সভাপতি ও সমকাল প্রতিনিধি মো. ফারুক হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল হক চান জমাদ্দার, ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন, মো. কামরুজ্জামান লিটন, প্রধান শিক্ষক সুশিল চন্দ্র, উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জমাদার, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাহবুবর রহমান, বিদ্যালয়ের সভাপতি অমলেন্দু মজুমদার প্রমূখ।
সমাবেশে শেষে সংবাদ লিখন, দেয়াল পত্রিকা, রচনা প্রতিযোগিতা সহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে প্রধান অতিথি পুরুস্কার বিতরণ করেন।
স/মা

