ঢাকাসোমবার , ৪ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কাঠালিয়ায় অবৈধ গরুর হাট বসানোর অপরাধে এক লক্ষ টাকা জরিমানা

admin
সেপ্টেম্বর ৪, ২০১৭ ১০:২৯ অপরাহ্ণ
Link Copied!

জাহিদুল ইসলাম, কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি

ঝালকাঠির কাঠালিয়ায় কোরবানীর অবৈধ ভাবে পশুর হাট বসানো অপরাধে বাজারের কতিথ ইজারাদারকে এক লক্ষ টাকা জরিমানা করেছে মোবাইল কোট। গত শুক্রবার উপজেলার আমুয়া বন্দরে মোবাইল কোট চলাকালে এ জরিমানা করা হয়। জানাগেছে, আমুয়া বন্দরে সরকার অনুমোদিত পশুর হাট না থাকলেও ওই বাজারের আইউব আলী জমাদ্দার মেসার্স জমাদ্দার এন্টারপ্রাইজ নামে ভুয়া রশিদ ছাপিয়ে পশুর হাট বসায়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডাঃ শরীফ মুহম্মদ ফয়েজুল আলম প্রতারনামূলক প্রচার করা, শিক্ষা প্রতিষ্ঠান ও আঞ্চলিক মহা-সড়কে পশুর হাট বসানোর অপরাধে ইজারাদার আইউব আলী জমাদ্দারকে এক লক্ষ টাকা জরিমানার আদেশ দে ন। দন্ডপ্রাপ্ত আইউব আলী উপজেলার ছোনাউটা গ্রামের ইসমাইল জমাদ্দারের ছেলে।

স/মা