ঢাকাশনিবার , ৯ জানুয়ারি ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কাঠালিয়া জমকালো আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালিত

admin
জানুয়ারি ৯, ২০২১ ৬:০২ অপরাহ্ণ
Link Copied!

কাঠালিয়া জমকালো আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালিত

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি : ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্দ্যেগে ব্যপক উৎসাহ উদ্দিপনা ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাস্থ্যবিধি বজায় রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার বিকালে আওরাবুনিয়া মডেল হাই স্কুল মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান লিটন নকীবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন (ভার্চুয়াল মাধ্যমে) ১৪ দলের সমন্বয়ক ও সাবেক শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু,এমপি ।

বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোঃ শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট এমএ জলিল, যুগ্ম-সাধারণ সম্পাদক বাবু তরুণ কর্মকার, কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান উজির সিকদার, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমাদুল হক মনির।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম বুলবুল, যুগ্ন-সাধারণ সম্পাদক কাওসার আহাম্মেদ জেনিভ,সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, যুব ক্রীড়া সম্পাদক মিঠু সিকদার প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সত্তার হাওলাদার।

আলোচনা সভা শেষে রাতভর দেশবরেণ্য শিল্পীদের দিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

স/এষ্